সীমিত অ্যাক্সেস
আপনার ফাইল দেখেন শুধু দায়িত্বে থাকা স্পেশালিস্ট আর টিমের রিভিউয়ার।
সচরাচর জিজ্ঞাসা
শুরুতে সাধারণত যা জানতে চান: কাজের স্কোপ, গোপনীয়তা, সফটওয়্যার, পেমেন্ট, আর কোন কোন বিষয়ে আমরা কথা দিই না।
আপনার টপিক, প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়, ডেটা এখন কোন অবস্থায় আছে, পছন্দের কোনো সফটওয়্যার থাকলে সেটা, কী আউটপুট চান আর ডেডলাইন কবে। প্রথম রিভিউয়ের জন্য কয়েক লাইনই যথেষ্ট।
না। গবেষক আর লেখক আপনিই থাকবেন। কাজটা কীভাবে করবেন, আমরা তা শেখাই। আপনার বিশ্ববিদ্যালয় বাইরের স্ট্যাটিস্টিক্যাল সাহায্যের অনুমতি দিলে আপনার অ্যানালাইসিসে সাপোর্ট দিই, প্রতিটি ধাপ বুঝিয়ে দিই। তবে চ্যাপ্টার, পেপার বা অ্যাসাইনমেন্ট আমরা কখনো লিখে দিই না। যে কাজে গ্রেড বা নম্বর দেওয়া হয়, সেটাও করে দিই না।
না। আমরা জোর দিই সঠিক অ্যানালাইসিস আর পরিষ্কার রিপোর্টিংয়ে। থিসিস পাস হবে কি না, পেপার অ্যাকসেপ্ট হবে কি না, বা প্রপোজাল ফান্ডিং পাবে কি না, তা স্টাডি ডিজাইন, ডেটা, লেখা আর অন্যদের সিদ্ধান্তের ওপরও নির্ভর করে।
আপনার ফাইল গোপন থাকে। দেখতে পারেন শুধু দায়িত্বে থাকা স্পেশালিস্ট আর টিমের রিভিউয়ার। প্রজেক্ট শেষ হলে ৩০ দিনের মধ্যে কাজের ফাইল মুছে ফেলি, আপনি রেখে দিতে বললে রেখে দিই। কোনো কিছুই অন্য কাজে ব্যবহার বা শেয়ার করা হয় না।
R, Python, SPSS, Stata, Excel আর Power BI। কোনটায় কাজ হবে, তা ঠিক হয় প্রজেক্ট দেখে, আর পরে কোন ফাইল আপনাকে আবার খুলতে বা নিজে চালিয়ে নিতে হবে, তা দেখে।
একটা টিম। আমাদের বেশির ভাগ সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্ট্যাটিস্টিক্স আর ডেটা সায়েন্স নিয়ে পড়েছেন। Stat.BD একটি স্বাধীন উদ্যোগ, বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল কোনো অংশ নয়। প্রতিটি রিকোয়েস্ট আগে পড়ে দেখি, তারপর কাজটা দিই তাকে, যার মেথড এই কাজের সঙ্গে মেলে।
জি। এনজিও, ডেভেলপমেন্ট প্রজেক্ট, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান আর সরকারি টিমের সঙ্গে কাজ করি: সার্ভে ডিজাইন, ইভ্যালুয়েশন ও M&E, ডেটা অ্যানালাইসিস আর ড্যাশবোর্ড। প্রতিটি প্রজেক্টের কোটেশন দিই ফ্রি রিভিউয়ের পর।
জি। বিদেশের শিক্ষার্থী, গবেষক আর প্রতিষ্ঠানের সঙ্গে অনলাইনে কাজ করি। কাজের স্কোপ, টাইমলাইন আর পেমেন্টের মাধ্যম কোটেশনেই ঠিক হয়। বাংলাদেশ সময় অনুযায়ী ২–৩ কর্মদিবসের মধ্যে উত্তর দিই।
জি, যদি রিভিশনটা ঠিক করা স্কোপের মধ্যে থাকে, অথবা নতুন করে স্কোপ কনফার্ম হয়। লক্ষ্য হলো ফিডব্যাক মেনে বদল আনার পরও অ্যানালাইসিস গোছানো রাখা, পুরো প্রজেক্ট নতুন করে শুরু করা নয়।
যে কাজে মিথ্যা দাবি, বানানো ডেটা, ফলাফল বিভ্রান্তিকরভাবে দেখানো, p-hacking বা না বুঝে কপি করা অ্যানালাইসিস লাগে, সে কাজ আমরা নিই না।
আপনার। আমরা দিই অ্যানালাইসিস, টেবিল, কোড আর নোট। আপনার থিসিস বা পেপার আমরা লিখে দিই না, আর আপনার কাজের অথরশিপও দাবি করি না।
জি, যদি আপনার বিশ্ববিদ্যালয়, জার্নাল বা ফান্ডারের নিয়মে তা বলা থাকে। চাইলে আমরা কী করেছি আর কী করিনি, তার একটা লিখিত সামারি দিতে পারি।
প্রথম রিভিউয়ের উত্তর পাবেন ২–৩ কর্মদিবসের মধ্যে। এরপর প্ল্যান কনফার্ম হতে সাধারণত আরও ১–২ কর্মদিবস লাগে।
প্রথম রিভিউ ফ্রি। এরপর ডেটা, কী কী হাতে পাবেন, টাইমলাইন, আর শুধু কনসালটেশন নাকি পুরো অ্যানালাইসিস লাগবে, তা দেখে কোটেশন দিই।
কাজের স্কোপে আপনি রাজি হলে তারপর পেমেন্ট। বাংলাদেশে ক্যাশ, bKash বা ব্যাংক ট্রান্সফারে দিতে পারবেন। বিদেশের ক্লায়েন্টদের পেমেন্টের মাধ্যম কোটেশনে ঠিক হয়। প্রথম রিভিউ ফ্রি।
দামের মধ্যেই একবার রিভিশন ধরা থাকে: ঠিক করা স্কোপের মধ্যে সুপারভাইজার, রিভিউয়ার বা ক্লায়েন্টের মন্তব্য অনুযায়ী। নতুন ভেরিয়েবল বা নতুন মডেলের মতো বড় পরিবর্তন হলে নতুন কোটেশন লাগবে।
জি। আউটপুট আর মেথডের নোট এমনভাবে গুছিয়ে দিই, যাতে কাজটা আপনি নিজেই বোঝাতে পারেন। তবে আপনার হয়ে ভাইভা, পরীক্ষা বা মিটিংয়ে আমরা যাই না।
কনসালটেশন হলো ছোট একটা সেশন। এতে দেখা হয় প্রজেক্টটা আমাদের সঙ্গে মেলে কি না, কোন মেথড নেবেন আর কাজটা করা সম্ভব কি না। পুরো অ্যানালাইসিসে থাকে ডেটার কাজ, টেবিল, কোড, ফলাফলের নোট আর স্কোপের মধ্যে একবার রিভিশন।
জি। প্রথমে দেখি ডেটা দিয়ে বিশ্বাসযোগ্য অ্যানালাইসিস করা যাবে কি না, আর কোথায় ক্লিনিং দরকার। তারপর আপনার হাতে যে ডেটা আছে, তার সঙ্গে মানানসই মেথড সাজেস্ট করি।
চাইলে আমরা একটা সামারি দিই: রিসার্চ কোয়েশ্চেন, কোন কোন মেথড ব্যবহার হয়েছে, কী কী দেওয়া হয়েছে, কোন কাজ স্কোপের বাইরে ছিল, আর উল্লেখ করা লিমিটেশন।
Stat.BD (https://stat.bd) শিক্ষার্থীদের শেখায়, নিজের থিসিসের অ্যানালাইসিস কীভাবে প্ল্যান করবেন, চালাবেন আর ডিফেন্ড করবেন। শেখা যায় 1:1 মেন্টরশিপে, তিন মাসের Research Cohort-এ বা ব্যাচ কোর্সে। বিশ্ববিদ্যালয় যদি বাইরের স্ট্যাটিস্টিক্যাল সাহায্যের অনুমতি দেয়, টিম তখন মেথড নিয়ে গাইডেন্স, অ্যানালাইসিস চেক আর স্ট্যাটিস্টিক্যাল সাপোর্টও দেয়। প্রতিটি ধাপ বুঝিয়ে দেওয়া হয়, আর অথরশিপ থাকে শিক্ষার্থীরই। প্রথম রিভিউ ফ্রি: যোগাযোগ করুন https://stat.bd/contact/ পেজে, অথবা ইমেইল করুন hello@stat.bd-তে।
Stat.BD এনজিও, ডেভেলপমেন্ট প্রজেক্ট আর সরকারি প্রোগ্রামের জন্য বেসলাইন, মিডলাইন ও এন্ডলাইন সার্ভে ডিজাইন ও অ্যানালাইসিস করে। ইন্ডিকেটর ট্র্যাক করে, ইভ্যালুয়েশন রিপোর্টও লেখে। নিয়মিত রিপোর্টিংয়ের জন্য Power BI আর Excel ড্যাশবোর্ডও বানিয়ে দেয়। https://stat.bd/contact/ পেজে ফ্রি রিভিউয়ের পর প্রতিটি প্রজেক্টের কোটেশন দেওয়া হয়।
জি, পাবেন। Stat.BD কাজ করে SPSS, R, Stata, Python, Excel আর Power BI-তে। প্রতিটি প্রজেক্ট যায় এমন একজন বিশেষজ্ঞের কাছে, যার মেথড আর সফটওয়্যার সেই কাজের সঙ্গে মেলে। ডেলিভারির আগে টিমের আরেকজন সদস্য কাজটা রিভিউ করেন। বিস্তারিত আছে https://stat.bd/services/ পেজে। অথবা টপিক, ডেটার অবস্থা আর ডেডলাইন জানিয়ে hello@stat.bd-তে ইমেইল করুন।
জি, পাবেন। ম্যানুস্ক্রিপ্টে Stat.BD যেসব কাজে সাহায্য করে: মেথড বাছাই, জার্নালের স্টাইলে টেবিল, Results অংশের লেখা আর রিভিউয়ারের স্ট্যাটিস্টিক্যাল কমেন্টের উত্তর। তবে পেপার পাবলিশ হবেই, এমন গ্যারান্টি দেয় না, আর বানোয়াট রেজাল্টও তৈরি করে না। প্রথম রিভিউ ফ্রি, যোগাযোগ করুন https://stat.bd/contact/ পেজে।
Stat.BD Python আর R-এ ক্লাসিফিকেশন ও প্রেডিকশন মডেল তৈরি করে, ঠিকমতো ভ্যালিডেশনসহ। পাশাপাশি RNA-seq, সিঙ্গেল-সেল ও অন্যান্য ওমিক্স ওয়ার্কফ্লো চালায়, ক্লিনিক্যাল আর হাসপাতালের ডেটাও অ্যানালাইসিস করে। কোড রিপ্রোডিউসিবল, আর রেজাল্টের সঙ্গে থাকে সহজ ভাষায় ব্যাখ্যা। বিস্তারিত আছে https://stat.bd/services/ পেজে।
জি, পারবেন। Stat.BD দেশের বাইরের শিক্ষার্থী, গবেষক আর প্রতিষ্ঠানের সঙ্গে অনলাইনে কাজ করে। ফ্রি রিভিউয়ের পর কোটেশনে ঠিক হয় কাজের পরিধি, সময়সীমা আর পেমেন্টের উপায়। উত্তর পাবেন বাংলাদেশ সময় অনুযায়ী ২–৩ কর্মদিবসের মধ্যে। ইমেইল করুন hello@stat.bd-তে।
Stat.BD রিসার্চ মেথড, স্ট্যাটিস্টিক্স আর সফটওয়্যার শেখায় তিনটি ফরম্যাটে। 1:1 মেন্টরশিপ প্রফেশনাল আর গবেষকদের জন্য। তাদের নিজেদের কাজ ঘিরে প্ল্যান লেখা হয়। Research Cohort-এ একজন মেন্টরের সঙ্গে তিন মাস শেখেন ৩–৫ জন শিক্ষার্থী। প্রত্যেকে নিজের একটা স্টাডি করেন, আর অর্জন করেন একটা সার্টিফিকেট, যা অনলাইনে ভেরিফাই করা যায়। ব্যাচ কোর্সে ৫০ থেকে ১০০ জন শিক্ষার্থীকে একটা নির্দিষ্ট কোর্স শেখানো হয়, যেমন রিসার্চ মেথডোলজি। বিষয়ের তালিকায় আছে পাবলিক হেলথ, পরিবেশ, ডেভেলপমেন্ট, শিক্ষা, ব্যবসা, আরও অনেক কিছু। বিস্তারিত আছে https://stat.bd/mentorship/ পেজে।
গোপনীয়তা
আপনার পাঠানো সব ফাইল আমাদের কাছে গোপনীয় কাজের ডকুমেন্ট। শুধু ঠিক করা কাজের জন্যই সেগুলো খোলা হয়, আর রাখা হয় যত দিন দরকার, তত দিন। আপনার ডেটা, ড্রাফট আর ফিডব্যাক কখনো কারও সঙ্গে শেয়ার করা হয় না।
আপনার ফাইল দেখেন শুধু দায়িত্বে থাকা স্পেশালিস্ট আর টিমের রিভিউয়ার।
প্রজেক্ট শেষ হলে ৩০ দিনের মধ্যে কাজের ফাইল মুছে ফেলি। আপনি রেখে দিতে বললে রেখে দিই।
আপনার ডেটা, ড্রাফট আর ফিডব্যাক কখনো অন্য কাজে ব্যবহার করি না, বিক্রি করি না, প্রকাশও করি না।
যোগাযোগ ফর্মের মেসেজ যায় Cloudflare-এ আমাদের নিজস্ব সিস্টেমে, বাইরের কোনো ফর্ম সার্ভিসে নয়। বিস্তারিত আছে প্রাইভেসি পেজে।