1:1 মেন্টরশিপ

একজনের জন্য, একটা প্রশ্ন ধরে লেখা সিলেবাস

কোনো বাঁধাধরা ছক নেই। আগে আপনার প্রশ্ন, ডেডলাইন আর এখন কোন পর্যায়ে আছেন, তা নিয়ে কথা বলি। তারপর আপনার জন্যই একটা প্ল্যান লিখি। আপনি রাজি হলে তবেই ক্লাস শুরু। এই সাইটের নমুনা ক্লাসগুলো একটা 1:1 প্রোগ্রাম থেকেই নেওয়া।

যাদের জন্য

1:1 মেন্টরশিপ কাদের জন্য?

পেশাজীবী আর গবেষকদের জন্য, যাদের দরকার সবার জন্য বানানো কোর্সে মেটে না। হয়তো প্রজেক্ট এরই মধ্যে চলছে, ডেডলাইন অপেক্ষা করবে না, বা রিভিউয়ার কিংবা সুপারভাইজারের এমন কমেন্ট এসেছে, যার উত্তর এখনো দিতে পারছেন না। আর যে শিক্ষার্থীরা একদম শুরু থেকে শিখছেন, তাদের জন্য সাধারণত Research Cohort বা ব্যাচ কোর্সই ভালো।

আপনার দরকার ধরে সাজানো

প্রতিটি সেশন সাজানো হয় আপনার ডেটাসেট, ডেডলাইন, যে ধাপে আটকে আছেন আর যে সফটওয়্যার ব্যবহার করেন, সেসব মাথায় রেখে।

ভিডিও কোর্স নয়

রেকর্ড করা ভিডিও একটা মেথড দেখাতে পারে। কিন্তু আপনার রিভিউয়ারের কমেন্টের উত্তর দিতে পারে না। গত সপ্তাহে যে ধাপটা মিস করেছেন, সেখানে ফিরে গিয়ে আবার বোঝাতেও পারে না।

ক্রম ঠিক হয় আপনাকে দেখে

আপনি কোথা থেকে শুরু করছেন, সেটা জানার পরেই ঠিক করি কোন টপিক পড়াব আর কোনটার পর কোনটা। আগে নয়।

প্রথম ক্লাসের আগে

প্ল্যান না দেখা পর্যন্ত কিছুই শুরু হয় না

আগে কথা বলি, ক্লাস আসে সবার শেষে।

০১

কথা বলুন

আপনার লক্ষ্য, ডেডলাইন, সফটওয়্যার আর এখন কোন পর্যায়ে আছেন। কয়েক লাইন লিখলেই চলবে।

০২

আমরা প্ল্যান লিখি

কোন কোন টপিক, কোন ক্রমে, আর প্রতিটি সেশন শেষে আপনি কী করতে পারবেন।

০৩

আপনি কনফার্ম করেন

প্ল্যানটা পড়ে হ্যাঁ বলুন, বা কোথাও বদল চাইলে জানান। আপনি রাজি না হওয়া পর্যন্ত ক্লাস শুরু হয় না।

০৪

তারপর ক্লাস

প্রতিটি সেশনের জন্য বানানো স্লাইড, নিজের কাছে রাখার মতো লিখিত চ্যাপ্টার, আর দুই ক্লাসের মাঝেও সাপোর্ট।

একটা ক্লাসে যা থাকে

প্রতিটি ক্লাসে যা পাবেন

প্রতিটি সেশন ৬০–১২০ মিনিটের, অনলাইনে। কত ঘন ঘন হবে, তা ঠিক হয় আপনার প্ল্যান অনুযায়ী। আগে পেপার আর ডেটা, তারপর নোটেশন, আর ধারণা পরিষ্কার হলে সফটওয়্যার।

ওই সেশনের জন্যই বানানো স্লাইড

প্রতিটি ক্লাসের স্লাইড আলাদা, ওই শিক্ষার্থী আর ওই সেশনের কথা ভেবে বানানো।

নিজের কাছে রাখার মতো একটা চ্যাপ্টার

লিখিত ক্লাস নোট, সাধারণত ৩০–৪০ পৃষ্ঠার। লেখা হয় টেক্সটবই, পেপার আর মেন্টরের নিজের রিসার্চ থেকে। নমুনা সেশনের পেজগুলোতে যে PDF আছে, সেগুলোই এই চ্যাপ্টার।

প্রশ্ন করার মানুষ আছে

দুই ক্লাসের মাঝের প্রশ্নের উত্তর দেন একজন মানুষই। কোনো কোনো শিক্ষার্থী একাধিক মেন্টরের সঙ্গে কাজ করেন, তবে সবসময় 1:1।

নমুনা ক্লাস

একটা সেশন দেখতে কেমন?

এই স্লাইডগুলো একটা 1:1 ক্লাসের, যেটা সাজানো হয়েছিল ওই শিক্ষার্থীর দরকার অনুযায়ী। কোনো স্লাইডে ক্লিক করলে পুরো সেশন খুলবে: লাইভ ক্লাসের স্লাইড, আর শিক্ষার্থী যে নোট নিজের কাছে রাখেন। অন্য প্রশ্ন বা অন্য বিষয়ের জন্যও আমরা একইভাবে প্রস্তুতি নিই।

শেখা শুরু করুন

আপনার প্রশ্ন পাঠান, আমরা পাঠাব একটা প্ল্যান

আপনার প্রশ্ন, এখন কোন পর্যায়ে আছেন, কোনো ডেডলাইন থাকলে সেটা, আর কোন সফটওয়্যার ব্যবহার করেন, লিখে পাঠান। আমরা একটা প্ল্যান পাঠাব। আপনি রাজি হলে তবেই ক্লাস শুরু।

লার্নিং প্ল্যান চেয়ে নিন

আপনি যদি শিক্ষার্থী হন আর রিসার্চ একদম শুরু থেকে শিখতে চান, তাহলে Research Cohort বা ব্যাচ কোর্স আপনার জন্য বেশি ভালো হবে। Research Cohort বা ব্যাচ কোর্স দেখে নিন।