মেন্টরশিপ

শুধু ফলাফল নয়, মেথডটাই শিখুন

আমরা শুধু আপনার রিসার্চে পরামর্শ দিই না, কাজটা নিজে করতে শেখাই: রিসার্চ কোয়েশ্চেন দাঁড় করানো, ডিজাইন আর মেথড বাছাই, ডেটা অ্যানালাইসিস আর তার ব্যাখ্যা। প্রতিটি ক্লাস সাজানো হয় পাবলিশড পেপার আর রিয়েল ডেটাসেট দিয়ে। তাই শিখবেন সেই মেথড, যা সত্যিই কাজে লাগাবেন। আর পরের রিসার্চটা করতে পারবেন নিজেই।

ভিডিও দেখুন

Stat.BD যেভাবে শেখায়

প্রোগ্রাম

মেন্টরশিপে কী শিখবেন

সূত্রের লিস্ট নয়, সফটওয়্যার ঘুরিয়ে দেখানোও নয়। আমরা শেখাই রিসার্চটাই: একটা স্টাডি কী জানতে চেয়েছিল, তার ডিজাইনে সেই উত্তর মেলে কি না, আর তার সংখ্যাগুলো কী দেখাতে পারে, কী পারে না।

শুরু থেকে শেষ, পুরো স্টাডি

প্রশ্ন দাঁড় করানো, ডিজাইন বাছাই, ঠিকভাবে মাপা, মেথড বেছে নেওয়া আর টেবিল তৈরি। একেবারে সেই Methods অংশ পর্যন্ত, যেটা আপনাকে ডিফেন্ড করতে হবে।

যে স্ট্যাটিস্টিক্স মনে থাকে

প্রতিটি ধারণা শুরু হয় পাবলিশড পেপার বা রিয়েল ডেটাসেট থেকে, সূত্র আসে তার পরে। তাই ক্লাস শেষ হওয়ার অনেক দিন পরেও বিষয়টা পরিষ্কার থাকে।

ধারণা পরিষ্কার হলে তবেই সফটওয়্যার

SPSS, R, Stata, Python বা Excel। যে ফলাফল আগেই বুঝেছেন, সেটা নিজে আবার বের করে শিখবেন, যে সফটওয়্যার আসলে ব্যবহার করবেন সেটাতেই।

ফরম্যাট বেছে নিন

আপনার জন্য কোনটা ঠিক?

তিনটি ফরম্যাটেই লাইভ ক্লাস নেন একজন পেশাদার স্ট্যাটিস্টিশিয়ান। পার্থক্য হলো, ক্লাস আপনার নিজের প্রজেক্ট ধরে কতটা চলে। 1:1 মেন্টরশিপে পুরোটাই আপনার প্রজেক্ট ধরে। Research Cohort-এ শিখবেন নিজের একটা স্টাডি করতে করতে। আর ব্যাচ কোর্সে সবাই মিলে একই কোর্স করেন।

1:1 মেন্টরশিপ

দেশ-বিদেশের পেশাজীবী আর গবেষকদের জন্য, যাদের কাজ এরই মধ্যে চলছে। আপনার প্রজেক্ট, ডেডলাইন আর এখন কোন পর্যায়ে আছেন, তা দেখে আমরা একটা প্ল্যান বানাই। আপনি রাজি হলে তবেই ক্লাস শুরু।

1:1 মেন্টরশিপ কীভাবে চলে দেখুন

Research Cohort

৩–৫ জন শিক্ষার্থী, একজন মেন্টর, ৩ মাস। রিসার্চ মেথডোলজি, স্ট্যাটিস্টিক্স আর সফটওয়্যার শিখবেন একসঙ্গে। আর প্রত্যেকে শেষ করবেন নিজের একটা স্টাডি। সঙ্গে পাবেন সার্টিফিকেট, যেটা যে কেউ ভেরিফাই করতে পারবেন।

কোহর্ট কীভাবে চলে দেখুন

ব্যাচ কোর্স

রিসার্চ মেথডোলজির মতো নির্দিষ্ট একটা বিষয়ে ৫০ থেকে ১০০ জন শিক্ষার্থীর লাইভ কোর্স। গোছানো সিলেবাস, বাস্তব পাবলিশড রিসার্চ থেকে শেখা, আর প্রতিটি ক্লাসেই প্রশ্ন করার সুযোগ।

ব্যাচ কীভাবে চলে দেখুন

কোনটা নেবেন, বুঝতে পারছেন না? কী শিখতে চান জানান, আমরা বলে দেব কোনটা আপনার জন্য ভালো হবে।

এখন যা পড়াচ্ছি

শুধু কি অ্যাপ্লায়েড বায়োস্ট্যাটিস্টিক্স শেখান?

না। আমরা শেখাই রিসার্চ কীভাবে করতে হয়: রিসার্চ কোয়েশ্চেন, ডিজাইন, মেথড, আর ধারণা পরিষ্কার হলে SPSS, R, Python, Stata বা Excel। আপনার বিষয় হতে পারে পাবলিক হেলথ, পরিবেশ, উন্নয়ন, শিক্ষা, ব্যবসা, বা ঠিকঠাক মেথড লাগে এমন যেকোনো বিষয়। নিচের তালিকায় আপনার বিষয় না থাকলে যোগাযোগ ফর্মে জানান।

অ্যাপ্লায়েড বায়োস্ট্যাটিস্টিক্স

একটা পেপার কীভাবে অংশগ্রহণকারীদের বর্ণনা দেয়, গ্রুপগুলোর মধ্যে তুলনা করে আর ফলাফল জানায়, তা শেখাই পাবলিশড স্টাডি ধরে। সাইটের নমুনা কোর্সটা এই বিষয়েরই, তবে আমরা শুধু এটুকুই শেখাই না।

পাবলিক হেলথ ও এপিডেমিওলজি

প্রিভ্যালেন্স, ইনসিডেন্স, স্যাম্পলিং আর বায়াস। সঙ্গে বুঝবেন, যাদের ডেটা নিয়েছেন তাদের বর্ণনা দেওয়া আর বাকি সবার ব্যাপারে দাবি করার মধ্যে পার্থক্যটা কোথায়।

রিসার্চ ডিজাইন ও পেপার পড়া

রিসার্চ কোয়েশ্চেন, স্টাডি ডিজাইন আর মেজারমেন্ট। সঙ্গে একটা স্টাডির ডিজাইন দিয়ে তার প্রশ্নের উত্তর আদৌ পাওয়া যায় কি না, সেটা কীভাবে বিচার করবেন।

থিসিস ও ডিসার্টেশনের মেথড

Methods চ্যাপ্টার, ভাইভায় কীভাবে ব্যাখ্যা করবেন, বা সুপারভাইজারের এমন কমেন্ট যার উত্তর এখনো দিতে পারছেন না। বিভাগ যেটাই হোক।

সার্ভে ও প্রশ্নপত্র দিয়ে রিসার্চ

কী জিজ্ঞেস করবেন, কাকে করবেন, ফর্মটা কীভাবে বানাবেন, আর শেষে হাতে আসা ডেটাসেট দিয়ে কতটুকু বলা যাবে।

রিগ্রেশন ও মাল্টিভেরিয়েবল অ্যানালাইসিস

গ্রুপের মধ্যে তুলনা, ইফেক্ট মেজার, রিগ্রেশন, মিডিয়েশন ও মডারেশন। আর ডিজাইনে দরকার হলে SEM বা CFA।

টেবিল, রিপোর্টিং আর রিভিউয়ারের কমেন্ট

Table 1-এ কী থাকবে, Methods অংশ কীভাবে লিখবেন, আর স্ট্যাটিস্টিক্স নিয়ে আসা কমেন্টের সৎ উত্তর কীভাবে দেবেন।

সফটওয়্যার, ধারণা বোঝার পরে

ধারণা পরিষ্কার হলে তারপর Excel, SPSS, R, Stata বা Python। যে ফলাফল আগেই বুঝেছেন, সেটাই নিজের দরকারি সফটওয়্যারে আবার বের করবেন।

  • পাবলিক হেলথ
  • এপিডেমিওলজি
  • ক্লিনিক্যাল রিসার্চ
  • বায়োইনফরমেটিক্স
  • স্ট্যাটিস্টিক্স
  • ডেটা সায়েন্স
  • পরিবেশ বিজ্ঞান
  • টেকসই উন্নয়ন
  • উন্নয়ন ও M&E
  • শিক্ষা
  • ব্যবসা ও ম্যানেজমেন্ট
  • বিজনেস অ্যানালিটিক্স
  • অর্থনীতি
  • কৃষি
  • সমাজবিজ্ঞান
  • পপুলেশন স্টাডিজ
  • মনোবিজ্ঞান
  • নার্সিং ও অ্যালায়েড হেলথ
  • আপনার বিষয়

যা আমরা করি না

আমরা শেখাই, কাজের শর্টকাট দিই না

অ্যাসাইনমেন্ট করে দিই না

আমরা মেথড শেখাই, আপনার সঙ্গে মিলে ধাপে ধাপে করি। কিন্তু নম্বরের জন্য জমা দেওয়া অ্যাসাইনমেন্ট, পরীক্ষা বা ভাইভা আপনার হয়ে করে দিই না।

গ্রেড নিশ্চিত করে দিই না

আমরা বিষয়টা সত্যিই বুঝিয়ে দিই, পরীক্ষার প্রস্তুতির জন্য প্র্যাকটিসও করাই। তবে নম্বর, রেজাল্ট বা অনুমোদন পাওয়া যাবে, এমন কথা দিই না।

ফাইলের জন্য একটাই চ্যানেল

প্রথম প্রশ্নটা WhatsApp বা Messenger-এ করতেই পারেন। কিন্তু ক্লাসের সময় ঠিক করা, ম্যাটেরিয়াল আর আপনার পাঠানো যেকোনো কাজ থাকে ইমেইল আর যোগাযোগ ফর্মে, যাতে সবকিছুর রেকর্ড থাকে।

মেন্টরশিপ শেখার জন্য, নম্বরের কাজ পাশ কাটানোর উপায় নয়। বাইরে থেকে টিউশন নেওয়ার ব্যাপারে আপনার বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে চলুন, আর যেখানে জানাতে হয়, সেখানে সাপোর্ট নেওয়ার কথা জানিয়ে দিন।

শেখা শুরু করুন

কী শিখতে চান আর এখন কোন পর্যায়ে আছেন, জানান

কোন বিষয়ে শিখতে চান, এখন কোন পর্যায়ে আছেন আর কোনো ডেডলাইন আছে কি না, লিখে পাঠান। 1:1 মেন্টরশিপ, Research Cohort নাকি ব্যাচ কোর্স চান, তাও জানান। ঠিক করতে না পারলে কী দরকার সেটা বলুন, আমরা বলে দেব কোনটা ভালো হবে।

লার্নিং প্ল্যান চেয়ে নিন