৩ মাসের রিসার্চ মেন্টরশিপ প্রোগ্রাম

আপনার গবেষণার হাতেখড়ি

রিসার্চ করতে চান, কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না? অথবা মেথডোলজি, স্ট্যাটিস্টিক্স বা SPSS কিছুটা জানেন, তবু নিজের রিসার্চে কাজে লাগাতে পারছেন না? Research Cohort তৈরিই হয়েছে এই সমস্যার কথা ভেবে।

প্রথম মাসের ফি দিয়েই রেজিস্ট্রেশন। তারপর আপনার ব্যাকগ্রাউন্ড দেখে আমরা মেন্টর আর কোহর্ট ঠিক করে দেব।

প্রোগ্রামের মেয়াদ
৩ মাস
লাইভ ক্লাস
৩৬টি
প্রতি কোহর্টে
৩–৫ জন
মাসিক ফি
৳৪,০০০

প্রোগ্রামটি যাদের জন্য

রিসার্চ শুরু করতে চান? নাকি শুরু করে আটকে আছেন?

Research Cohort মূলত শিক্ষার্থী আর নতুন গবেষকদের জন্য, যারা রিসার্চ মেথডোলজি আর ডেটা অ্যানালাইসিস ভালোভাবে শিখতে চান।

  • আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থী

    প্রথমবার রিসার্চ করবেন, কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না।

  • মাস্টার্সের শিক্ষার্থী

    সামনে থিসিস বা রিসার্চ প্রজেক্ট, আর রিসার্চ ডিজাইন ও ডেটা অ্যানালাইসিস নিজে শিখতে চান।

  • নতুন গবেষক

    কোনো রিসার্চ টিমে কাজ করছেন, বা সামনে রিসার্চ নিয়ে কাজ করতে চান।

  • যারা স্ট্যাটিস্টিক্স বা সফটওয়্যার শিখতে চান

    SPSS বা R-এ শুধু টেস্ট চালানো নয়, মেথডের পেছনের যুক্তি বুঝে নিজের রিসার্চে কাজে লাগাতে চান।

প্রোগ্রামটি যেভাবে চলে

ক্লাস সবার একসঙ্গে, রিসার্চ যার যার নিজের

একজন অভিজ্ঞ মেন্টরের সঙ্গে মাত্র ৩–৫ জন মিলে তিন মাস ক্লাস করবেন। স্টাডি ডিজাইন, স্যাম্পলিং বা রিগ্রেশন সবাই শিখবেন একই ক্লাসে। কিন্তু নিজের রিসার্চে সেগুলো কীভাবে কাজে লাগাবেন, সেটা প্রত্যেকে আলাদাভাবে করবেন। মেন্টর নিয়মিত সেই কাজ দেখে ফিডব্যাক দেবেন।

যেমন, একটা কোহর্টে হয়তো থাকবেন:

  1. একজন কাজ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে।

  2. আরেকজন কাজ করছেন শিক্ষার্থীদের একাডেমিক পারফরম্যান্স নিয়ে।

  3. অন্য কেউ হয়তো পাবলিক ডেটাসেট দিয়ে কোনো সামাজিক সমস্যা নিয়ে অ্যানালাইসিস করছেন।

তিন মাসে যা শিখবেন

রিসার্চের বেসিক থেকে ডেটা অ্যানালাইসিস পর্যন্ত

পুরো প্রোগ্রাম তিন ভাগে সাজানো। প্রথম মাসে রিসার্চ মেথডোলজি, দ্বিতীয় মাসে স্ট্যাটিস্টিক্স, তৃতীয় মাসে সফটওয়্যার আর ডেটা অ্যানালাইসিস। প্রতি মাসে ১২টি, মোট ৩৬টি লাইভ ক্লাস।

  1. ১ম মাস

    রিসার্চ মেথডোলজি

    রিসার্চ শুরুর আগে যা জানা দরকার

    এই মাসে আপনার কাজ: নিজের রিসার্চ টপিক ঠিক করে রিসার্চ কোয়েশ্চেন, অবজেক্টিভ আর স্টাডি ডিজাইন লেখা, সঙ্গে স্টাডি প্রোটোকলের প্রথম ড্রাফট।

    ১–৪ সপ্তাহের টপিক দেখুন

    ১ম সপ্তাহ: রিসার্চের শুরু

    • রিসার্চ কী, কেন করা হয়
    • রিসার্চ পেপার কীভাবে পড়বেন
    • Research Problem ও Research Question
    • ভালো রিসার্চ টপিক খোঁজার উপায়

    ২য় সপ্তাহ: রিসার্চের পরিকল্পনা

    • Literature Search ও Review
    • Research Gap কীভাবে খুঁজবেন
    • Research Objectives ও Hypothesis
    • Study Design-এর ধরন, কোনটা কখন

    ৩য় সপ্তাহ: Sampling ও Measurement

    • Population ও Sample
    • Probability ও Non-probability Sampling
    • Sample Size-এর ধারণা
    • Variables, Measurement ও Measurement Scale

    ৪র্থ সপ্তাহ: Study Protocol

    • Questionnaire ও Data Collection Plan
    • Research Ethics
    • Study Protocol লেখা
    • নিজের রিসার্চ আইডিয়া নিয়ে আলোচনা ও রিভিউ
  2. ২য় মাস

    রিসার্চের জন্য স্ট্যাটিস্টিক্স

    কোন টেস্ট কীভাবে চালাবেন, শুধু তা নয়, কেন চালাবেন সেটাও

    এই মাসে আপনার কাজ: নিজের রিসার্চে কোন কোন স্ট্যাটিস্টিক্যাল মেথড লাগবে, তা ঠিক করে একটা ডেটা অ্যানালাইসিস প্ল্যান তৈরি করা।

    ৫–৮ সপ্তাহের টপিক দেখুন

    ৫ম সপ্তাহ: Descriptive Statistics

    • Data Types ও Measurement Scales
    • Mean, Median, Mode
    • Variance ও Standard Deviation
    • Distribution, Skewness ও Outlier

    ৬ষ্ঠ সপ্তাহ: Statistical Inference

    • Probability ও Sampling Distribution
    • Standard Error
    • Confidence Interval
    • Hypothesis Testing-এর মূল ধারণা

    ৭ম সপ্তাহ: Statistical Tests

    • p-value আসলে কী বলে
    • t-test ও Chi-square Test
    • ANOVA ও অন্যান্য দরকারি টেস্ট
    • কখন কোন টেস্ট

    ৮ম সপ্তাহ: Correlation ও Regression

    • Correlation আর Regression-এর পার্থক্য
    • Linear Regression-এর বেসিক
    • Model Assumptions
    • ফলাফল কীভাবে ব্যাখ্যা করবেন
  3. ৩য় মাস

    সফটওয়্যার আর ডেটা অ্যানালাইসিস

    এবার ডেটা নিয়ে হাতে-কলমে কাজ

    এই মাসে আপনার কাজ: নিজের প্রজেক্টের অ্যানালাইসিস শেষ করে Methods ও Results অংশের প্রথম ড্রাফট লেখা।

    ৯–১২ সপ্তাহের টপিক দেখুন

    ৯ম সপ্তাহ: Data Preparation

    • সফটওয়্যারের বেসিক
    • Data Import ও Variable Setup
    • Data Cleaning
    • Missing Values ও Data Checking

    ১০ম সপ্তাহ: Practical Data Analysis

    • Descriptive Analysis
    • Statistical Tests
    • Correlation ও Regression Analysis
    • নিজের Analysis Plan ধরে কাজ

    ১১তম সপ্তাহ: Results ও Interpretation

    • Results Table তৈরি
    • Graph ও Figure তৈরি
    • Statistical Output বোঝা
    • Results লেখা ও ব্যাখ্যা করা

    ১২তম সপ্তাহ: Final Project Review

    • নিজের প্রজেক্টের অ্যানালাইসিস গুছিয়ে নেওয়া
    • Methods ও Results লেখা
    • প্রজেক্টের লিমিটেশন নিয়ে আলোচনা
    • Final Project Review ও Feedback

শিক্ষার্থীদের টপিক আর দরকার বুঝে সিলেবাসে কিছুটা বদল আসতে পারে। প্রজেক্ট কতটা শেষ হবে, তা নির্ভর করবে আপনার নিয়মিত ক্লাস আর প্র্যাকটিস, ডেটা পাওয়া আর রিসার্চের ধরনের ওপর।

টপিক ঠিক করা না থাকলেও চিন্তা নেই

আগে থেকে রিসার্চ আইডিয়া থাকলে সেটা নিয়েই কাজ করবেন। আইডিয়া না থাকলে আপনার আগ্রহের বিষয় থেকে একটা ভালো রিসার্চ কোয়েশ্চেন দাঁড় করাতে আমরা সাহায্য করব।

ধরুন, আপনি জানতে চান:

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কতক্ষণ পড়েন, তার সঙ্গে পরীক্ষার রেজাল্টের কি কোনো সম্পর্ক আছে?

এ নিয়ে রিসার্চ করা যায়। কিন্তু তার আগে কয়েকটা জিনিস ঠিক করতে হবে:

  1. কোন শিক্ষার্থীদের নিয়ে কাজ করবেন?

  2. কতজনের ডেটা লাগবে?

  3. পড়ার সময় আর রেজাল্ট মাপবেন কীভাবে?

  4. কোন স্ট্যাটিস্টিক্যাল মেথড ব্যবহার করবেন?

  5. সম্পর্ক পেলেই কি বলা যায়, বেশি পড়ার কারণেই রেজাল্ট ভালো হয়েছে?

এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই শিখে যাবেন, একটা রিসার্চ কীভাবে করতে হয়।

নিজের ডেটা না থাকলেও সমস্যা নেই। ভালো কোনো পাবলিক ডেটাসেট দিয়েও কাজ করতে পারবেন।

শুধু ক্লাস নয়, নিজের রিসার্চেও সাপোর্ট পাবেন

ক্লাসে যে মেথড সহজ লাগে, নিজের ডেটায় চালাতে গেলে সেটাই অনেক সময় কঠিন হয়ে যায়। তাই ক্লাসের বাইরেও আপনার কাজ দেখার ব্যবস্থা রেখেছি।

মাসে ১২টি

লাইভ ক্লাস

প্রতি ক্লাসে একটা নির্দিষ্ট টপিক। মেন্টর বোঝাবেন বাস্তব উদাহরণ, রিসার্চ পেপার আর ডেটাসেট দিয়ে।

1:1

প্রতি দুই সপ্তাহে প্রজেক্ট রিভিউ

মেন্টরের সঙ্গে আপনার প্রজেক্ট নিয়ে আলাদা সেশন। স্টাডি ডিজাইন, মেথড বাছাই বা ডেটা অ্যানালাইসিস, যেখানে আটকে আছেন, সেটা নিয়েই কথা হবে।

প্রতি সপ্তাহে প্রশ্নোত্তর সেশন

ক্লাসের কিছু বুঝতে না পারলে বা প্র্যাকটিসে আটকে গেলে সপ্তাহের নির্দিষ্ট সময়ে প্রশ্ন করতে পারবেন।

প্র্যাকটিস আর অ্যাসাইনমেন্ট

যা শিখলেন তা পাকা করতে নিয়মিত ছোট ছোট কাজ থাকবে। কিছু আমাদের দেওয়া ডেটাসেটে, কিছু আপনার নিজের প্রজেক্টে।

পাবলিশড পেপার আর রিয়েল ডেটাসেট

দরকারি পেপার আর বাস্তব ডেটা দিয়ে দেখাব, কোন মেথড কোথায় কীভাবে কাজে লাগে। এতে শুধু সফটওয়্যার চালানো নয়, গবেষকেরা কীভাবে সিদ্ধান্ত নেন, সেটাও বুঝবেন।

যাদের কাছে শিখবেন

রিসার্চ শিখুন তাদের কাছে, যারা নিজেরাই রিসার্চ করেন

Stat.BD শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগের সঙ্গে যুক্ত কয়েকজন তরুণ গবেষক। টিমের সদস্যরা কাজ করেন রিসার্চ মেথডোলজি, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, সার্ভে রিসার্চ, মেশিন লার্নিং আর নানা ধরনের অ্যাপ্লায়েড রিসার্চ নিয়ে।

নিজেরা রিসার্চ করতে গিয়ে যেসব সমস্যায় পড়ি, শেখানোর সময় সেগুলোতেই বেশি জোর দিই। বইয়ে মেথডটা কীভাবে লেখা আছে, শুধু তা নয়। বাস্তব রিসার্চে সেটা কেন লাগে, আর কোথায় ভুল হওয়ার ঝুঁকি থাকে, সেটাও দেখাই।

প্রতি কোহর্টে একজন মেন্টর থাকবেন। শিক্ষার্থীদের আগ্রহ আর রিসার্চের ধরন দেখে আমরা মেন্টর ঠিক করি।

আমাদের টিম দেখুন

Stat.BD একটি স্বাধীন রিসার্চ ও মেন্টরশিপ উদ্যোগ। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো অফিশিয়াল কোর্স বা ডিগ্রি প্রোগ্রাম নয়।

সার্টিফিকেট

শুধু ক্লাস করলেই হবে না, কাজও শেষ করতে হবে

Research Cohort শেষ করলে Stat.BD থেকে পাবেন একটা কমপ্লিশন সার্টিফিকেট, যেটা অনলাইনে ভেরিফাই করা যায়। তবে শুধু ক্লাস করলেই সার্টিফিকেট পাবেন না। প্রজেক্টের ঠিক করা কাজগুলো শেষ করতে হবে, আর মেন্টরের রিভিউয়ের শর্তগুলো পূরণ করতে হবে।

প্রতিটি সার্টিফিকেটে থাকবে একটা ইউনিক আইডি আর QR কোড। সেটা দিয়ে অনলাইনে ভেরিফাই করা যাবে।

নমুনা সার্টিফিকেট। আপনার সার্টিফিকেটে থাকবে আপনার নাম, কোহর্টের তথ্য, মেন্টরের নাম, প্রোগ্রামের তারিখ আর শেষ করা প্রজেক্টের শিরোনাম।

যেভাবে ভর্তি হবেন

এক ধাপেই রেজিস্ট্রেশন, বাকিটা আমাদের

  1. রেজিস্ট্রেশন ও পেমেন্ট

    ইমেইলে আসা কোড দিয়ে অ্যাকাউন্ট খুলুন। তারপর জানান আপনি কী পড়ছেন, আগে রিসার্চ করেছেন কি না, আর কী শিখতে চান। একই ফর্মে প্রথম মাসের ফি পাঠানোর ট্রানজেকশন আইডি দিন।

  2. সিট কনফার্ম

    পেমেন্ট আমাদের স্টেটমেন্টের সঙ্গে মিলিয়ে দেখে ইমেইলে আপনার সিট কনফার্ম করব।

  3. মেন্টর ও কোহর্ট

    আপনার ব্যাকগ্রাউন্ড দেখে আমরা মেন্টর আর কোহর্ট ঠিক করব। এক কোহর্টে থাকবেন কাছাকাছি প্রস্তুতি আর আগ্রহের শিক্ষার্থীরা। তারপর ক্লাসের সময়সূচি জানিয়ে দেব।

সচরাচর জিজ্ঞাসা

আগে কখনো রিসার্চ করিনি। আমি কি ভর্তি হতে পারব?

জি, পারবেন। প্রোগ্রামটা একদম শুরু থেকে সাজানো, তাই নতুনরাও শিখতে পারবেন। তবে এক কোহর্টে যারা থাকবেন, তাদের লেভেল কাছাকাছি রাখার চেষ্টা করি।

SPSS বা R কি আগে থেকে জানতে হবে?

না, লাগবে না। সফটওয়্যার শেখানো এই প্রোগ্রামেরই অংশ। তবে নিয়মিত প্র্যাকটিসের জন্য একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকলে ভালো।

SPSS, R, Stata, সবগুলোই কি শিখতে পারব?

না। এক কোহর্টে সাধারণত একটা মূল সফটওয়্যার শেখানো হয়। কোনটা শেখানো হবে, তা ঠিক হয় শিক্ষার্থীদের দরকার দেখে।

সপ্তাহে কয় দিন ক্লাস?

সাধারণত সপ্তাহে ৩টি, মানে মাসে ১২টি লাইভ ক্লাস। কোন দিন কখন ক্লাস হবে, তা কোহর্ট ঠিক হলে জানিয়ে দেব।

তিন মাসে কি আমার রিসার্চ পেপার পাবলিশ হবে?

না, এটা পেপার পাবলিশ করানোর সার্ভিস নয়। আমরা শেখাই রিসার্চের মেথড, ডেটা অ্যানালাইসিস আর রিসার্চ লেখার নিয়ম।

তিন মাসে আপনার রিসার্চ কতদূর এগোবে, তা নির্ভর করবে টপিক, ডেটা আর আপনার কাজের ওপর। পেপার পাবলিশ হবেই, এমন কোনো গ্যারান্টি আমরা দিই না।

পুরো টাকা কি একসঙ্গে দিতে হবে?

না, ফি দেবেন মাসে মাসে, প্রতি মাসে ৳৪,০০০। প্রথম মাসের ফি দিয়েই রেজিস্ট্রেশন হয়, বাকি মাসের ফি দেবেন অ্যাকাউন্ট থেকে।

রেজিস্ট্রেশনের পর কী হবে?

পেমেন্ট মিলিয়ে দেখে ইমেইলে আপনার সিট কনফার্ম করব, সাধারণত ২–৩ কর্মদিবসের মধ্যে। তারপর আপনার ব্যাকগ্রাউন্ড দেখে মেন্টর আর কোহর্ট ঠিক করে ক্লাসের সময়সূচি জানিয়ে দেব।

রিসার্চ শিখতে চান? শুরু করুন এখান থেকেই

তিন মাস ছোট একটা গ্রুপে ক্লাস করবেন, বাস্তব রিসার্চ থেকে শিখবেন, আর নিজের একটা প্রজেক্টে কাজ করবেন। রিসার্চকে শুধু কোর্সের একটা বিষয় না ভেবে যদি নিজে করে শিখতে চান, এই প্রোগ্রাম আপনার জন্যই।

Stat.BD · Learn Research by Doing Research.

Research Cohort-এ রেজিস্ট্রেশন করুন